২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকে রোগী-স্বজনকে অজ্ঞান করে মালামাল চুরির অভিযোগ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কেবিনে রোগী ও রোগীর স্বজনকে অজ্ঞান করে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক কেবিনে রোগী ও রোগীর স্বজনকে অজ্ঞান করে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শাহবাগ থানায় বুধবার জিডি করেছে রোগীর মামা আলী আশরাফ আখন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,তার ভাগ্নী টাঙ্গাইল নগর পুর থেকে নভেম্বরের ৭ তারিখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড ১৬ এর অধিনে গাইনি কেবিন ৪/বি-তে ভর্তি হন। ৮ নভেম্বর সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আশরাফের স্ত্রীকে রিক্সা ঠিক করে দিতে হাসপাতাল থেকে বের ভাগ্নীর স্বামী মাসুদ। কিছুক্ষণ পর এসে দেখেন, মাসুদের স্ত্রী ও তার এক বছর বয়সী সন্তান এবং তার মা গভীর ঘুমে মগ্ন। অনেক ডাকাডাকির পর তারা ঘুম থেকে জাগেনি। কিছুক্ষণ পর মাসুদ বুঝতে পারেন কক্ষে জিনিসপত্র খোয়া গেছে। আশরাফ জানান, তাদের কক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা, দুটি স্বর্ণের চুরি, দুটি মোবাইল সেট ও দুটি হাতব্যাগসহ কিছু ওষুধ খোয়া যায়। এ ব্যাপারে শাহবাগ থানার অপারেটর মন্জুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানায় জিডি হয়েছে। এএসআই নুরুল হুদাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তাকে কেউ জানায়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "ঘটনাটি যেখানে ঘটেছে ওই এলাকায় সার্বক্ষণিক লোকজন থাকে। আর রাত সাড়ে ১০টার দিকে সিএ, রেজিস্ট্রার রাউন্ডে থাকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩০৮ ঘ.