২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়াবেটিস: সচেতনতা সৃষ্টিতে জেবিএফএইচের লিফলেট বিতরণ

ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) রাজধানীর ধানমণ্ডি এলাকায় রোববার পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ ও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) রাজধানীর ধানমণ্ডি এলাকায় রোববার পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ ও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ধানমণ্ডির বিভিন্ন সড়কে স্থানীয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা কয়েক হাজার পথচারীকে এসব লিফলেট ও ফুল দেয়। আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেবিএফ হাসপাতাল আয়োজিত পক্ষকালব্যাপী স্বাস্থ্যমেলার অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সিটিসেল যৌথভাবে এ মেলার আয়োজন করেছে বলে জানান হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু। এ মেলায় গত ১ নভেম্বর থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। যেসব সেবা এতে দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে- রক্তচাপ ও রক্তে সুগার পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা। এছাড়াও ডায়াবেটিস সম্পর্কিত অনলাইন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় মেলা উপলক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭০৩ ঘ.