চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার চন্দ্রনগর এলাকায় সহকর্মীদের হাতে একজন পরিচ্ছন্নকর্মী খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইদুল ইসলাম (২৮) চন্দ্রনগর এলাকার 'কিশোয়ান স্ন্যাকস লিমিটেডের' পরিচ্ছনকর্মী হিসেবে কাজ করতেন। তিনি কুমিল্লার দেবীদ্বারের আবদুল হাকিমের ছেলে। চট্টগ্রামে বসবাস করতেন চন্দ্রনগরের টেক্সটাইল গেইট এলাকায়।
পুলিশ বলছে, বুধবার সকালে কারখানা পরিস্কার করার সময় কয়েকজন সহকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সহকর্মী ফারুক মিয়া ও মো. সুমনকে আটক করা হয়েছে।
বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রীতম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও সাইদুল কারখানার ময়লা ঝাড়
bdnews24