গাজীপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১১৪ বস্তা চালসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রাজেন্দ্রপুরের একটি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ বলেছে, আটককৃতরা এসব চাল বেশি দামে বিভিন্ন দোকানে বিক্রির চেষ্টা করছিলো। এরা সবাই স্থানীয় মুদি দোকানি।
এরা হলেন- ইব্রাহিম (৩৫), আলী আকবর (৫০), মোয়াজ্জেম হোসেন (৩০), মো. শরিফ (৪০), আব্দুর রহমান (৫৫) ও সোলায়মান মিয়া (৪০)।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রতিনিধিকে বলেন, দুপরে পুলিশ বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১১৪ বস্তা চালসহ তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24