২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের টাকা নিয়ে পলানোর সময় গ্রেপ্তার ১

গোপালগঞ্জে সোনালী ব্যাংকের ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

গোপালগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে সোনালী ব্যাংকের ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংক গোপালগঞ্জ প্রধান শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত রাজু খানের বাড়ি ঝালকাঠির থানা এলাকার বলে পুলিশ জানায়। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে রাজু ব্যাংকের ক্যাশ কাউন্টারে ঢুকে একটি হাতব্যাগে পাঁচ লাখ ভরে। পরে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় লোকজন টাকার ব্যাগসহ তাকে রাজুকে আটক করে। রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা চলছে বলে জানান এসআই তালেব। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১১০ ঘ.