২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত

যশোর সদর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

যশোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাজীপুর গ্রামে ডাকাতি করে পালানোর সময় তাকে পাকড়াও করে এলাকাবাসী। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি। এর আগে ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতয়ালি মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ২টার দিকে ১৬/১৭ জনের অস্ত্রধারী ডাকাতদল কাজীপুর গ্রামের রুস্তম আলীর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি মুঠোফোনে প্রতিবেশিদের জানালে গ্রামবাসী সংঘঠিত হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা বোমা ফাটিয়ে ও গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের ছোড়া তিনটি বোমা এবং দুই রাউন্ড গুলিতে গ্রামের কাদের (২৮) গুরতর আহত হন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আলী আহম্মদ (৫৫), তার ছেলে আসাদুল (২৬), আব্দুল আজিজ শেখ (৬০) ও নজরুল ইসলাম (৪২) আহত হন। ওসি মোয়াজ্জেম জানান, ডাকাতি ও গণপিটুনির ঘটনার তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৬ ঘ.