ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার খিলক্ষেতে লেভেল ক্রসিংয়ের এক গেটম্যানের লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ একে দুর্ঘটনা মনে করলেও নিহত কবির আহমেদের (৩০) স্বজনদের ধারণা, এটি হত্যাকাণ্ড।
খিলক্ষেত খাঁ পাড়া এলাকায় দুই রেললাইনের মাঝে মঙ্গলবার দুপুর ২টার দিকে কবিরের লাশ পাওয়া যায় বলে জিআরপি থানার ওসি আলী হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।"
তবে কবিরের ছোট ভাই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের মনে হচ্ছে, ছিনতাইকারীরা তাকে মেরে ফেলে গেছে। কারণ তার কাছে ২০ হাজার টাকা ও মোবাইল ছিলো, যা পাওয়া যায়নি।"
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইটি/এমআই/১৯১২ ঘ.
bdnews24