যশোর/সাতক্ষীরা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা ও যশোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আহত দুই বাংলাদেশি নাগরিক মারা গেছে।
মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: শার্শা সীমান্তে সোমবার গভীর রাতে বিএসএফ মজনু বিশ্বাস (২০) নামে এক বাংলাদেশিকে আটক করে মারধর করে।
মঙ্গলবার সকালে মারাত্মক আহত অবস্থায় মজনুকে সীমান্ত থেকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মজনু শার্শা উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল আওয়াল বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শার্শা থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজনুসহ কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের ধাওয়া করে।
অন্যরা পালিয়ে আসতে পারলেও মজনু ধরা পড়ে।
সাতক্ষীরা: মঙ্গলবার ভোরে সদর উপজেলার গাজীপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে আহত শরিফুল ইসলাম (২৩) মারা গেছেন।
দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরিফুল সাতক্ষীরা সদর উপজেলার ভাড়
bdnews24