২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশপাশের মানুষ আতঙ্কে

রাজধানীর কাঁঠালবাগানে হেলে পড়া ভবনের আশপাশে বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আত্বীয়-স্বজনদের বাসায় নিয়ে আশ্রয় নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁঠালবাগানে হেলে পড়া ভবনের আশপাশে বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আত্বীয়-স্বজনদের বাসায় নিয়ে আশ্রয় নিয়েছেন। হেলে পড়া ভবনের উত্তরে বহুতল ভবনের ডি-৩ ফ্ল্যাটে বসবাসকারী মো. ফারুক খান সাংবাদিকদ দেখলেই জানতে চাইছেন ভবনটি ভাঙা শুরু হবে। তাকে বলা হলো, "ভবনটি তো পূর্র্বদিকে হেলে রয়েছে। আপনি ভয় পাচ্ছেন কেন?" তিনি বলেন, "দিক পরিবর্তন করতে কতোক্ষণ।" ফারুক জানান, তাদের ভবনে প্রায় দেড়শ জন বসবাস করেন। শনিবার রাত থেকে সবাই ভবন ছেড়ে গেছে। তাছাড়া ভবনের গ্যাস লাইনও বিচ্ছিন্ন রয়েছে। সোমবার দুপুর ২টার সময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাজি মুর্তুজা সময় উল্লেখ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটি সম্পূর্ণ ভাঙা হবে। সরেজমিনে দেখা যায়, ওই ভবনের পূর্ব পাশের ভবনটির মালিক গোলাম মাওলা নামে এক ব্যক্তি, পশ্চিমপাশের ভবনের মালিক যথাক্রমে সিকদার, অলি হাজি ও মুরগী মিলনের স্ত্রীর। সিকদারের ভবনটি তিনতল আর অলি হাজির ভবনটি চারতলা। এই দুইটি ভবনের কোনো ভিত্তি বা পাইলিং করা হয়নি বলে জানান দক্ষিণে নির্মাণাধীন ভবনের মালিক মঞ্জুর এলাহী। এছাড়া কাঁঠাল বাগান এলাকায় আবুল মিয়ার একটি সাততলা ভবনও এ রকম হেলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শান্ত নামে এক এলাকাবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৩২ ঘ.