২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করার সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

দিনাজপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করার সময় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে রামডুবি সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- সামসুজ্জামান (৩৫) ও সায়েদ আলী (৩২)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খানসামা উপজেলার বাসিন্দা আবু ইসাক শাহ, শহীদুল হক ও এটিএম সুজাউদ্দিন একটি মোটরসাইকেলে দিনাজপুর আসার পথে রামডুবি সড়কে ছিনতাইকারীরা মোটরসাইকেলটিকে আটক করে। এ সময় চালক ইসাক মোটরসাইকেলের চাবি দূরে ছুড়ে ফেললে ছিনতাইকারীরা ক্ষুব্ধ হয়ে তার মাথায় আঘাত করে। এ সময় ইসাকের দুই সহযোগী চিৎকার করলে পাশ্ববর্তী কালিকাপুর গ্রামের লোকজন দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়। লাশ দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৪০ ঘ.