রাজবাড়ী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মায় গোসল করতে নেমে রোববার রাজবাড়ী জেলা স্কুলের এক ছাত্র নিখোঁজ হয়েছে।
নাজমুল হক তন্ময় (১৪) রাজবাড়ী জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাবুর ছেলে।
নাজমুরের বন্ধুদের বরাত দিয়ে দমকল বাহিনী জানায়, তন্ময়সহ ১১ জন ছাত্র দুপুর ১২টার দিকে রাজবাড়ীর গোদারবাজার ঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে পদ্মার মাঝ চরে যায়।
সেখানে কিছুক্ষণ থেকে ফিরে আসার পথে সবাই গোসল করতে নদীতে নামে। পরে সবাই তীরে উঠলেও নাজমুল হক তন্ময় ওঠেনি।
রাজবাড়ী দমকলের একটি দল ও ফরিদপুরের ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
দমকল কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নদীতে স্রোত থাকায় দূরে কোথাও ভেসে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৮ ঘ.
bdnews24