২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিয়েছেন দাতারা'

বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন দাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন দাতারা। রোববার ফোরামের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, "উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং গত কয়েক মাসে যেসব বিষয়ে কাজের সমঝোতা হয়েছে সেসবের অগ্রগতি পর্যালোচনার জন্য এ বৈঠক হয়।" প্রায় সাড়ে চার বছর পর বিডিএফ'র কার্যক্রম পুনরায় চালু হলে গত ফেব্র"য়ারি মাসে দুইদিনব্যাপী এক বৈঠকে সরকার ও দাতারা একটি কর্মপরিকল্পনা বিষয়ে একমত হন। গত জুনে সরকার ও দাতাদের উন্নয়ন সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি যৌথ কর্ম-কৌশল চূড়ান্ত করা হয়। মুহিত বলেন, "যৌথ কর্ম-কৌশলে উল্লিখিত ২৫টি ইস্যুতে আমরা আলোচনা করেছি।" তিনি জানান, দাতারা এর মধ্যে ১০-১৫টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়মিত পর্যবেক্ষণে একটি ফলাফল কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন। "জ্বালানি ও পরিবহন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সংশ্লিষ্ট বিষয়গুলো উন্নয়নের জন্যও তারা দাবি জানিয়েছেন," বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, "বিদ্যুৎ খাতে বিনিয়োগ আনার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট ভালো করেছে। তবে স্পষ্ট কোনো 'রোডম্যাপ' না থাকায় এ ব্যাপারে পরিবহন খাতে বিশেষ কোনো অর্জন হয়নি।" স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশনের ওপর গুরুত্ব দিতে দাতাদের সরকার চাপ দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। আঞ্চলিক সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপের পর সরকার দাতাদের নিশ্চিত করেছে বাংলাদেশ কেবল ভারতের সঙ্গেই নয় নেপাল ও ভুটানের সঙ্গেও আলোচনা করছে। ভবিষ্যতে মায়ানমার হয়ে চীনের সঙ্গেও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মুহিত বলেন, "দাতারা রপ্তানি বৈচিত্র, জ্বালানি বাণিজ্য, মানবাধিকার ও দুর্নীতি বিষয়েও গুরুত্ব দিয়েছেন।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, দাতাদের বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সক্রিয়। দুদক বেশ কিছু বিষয়ে তদন্ত করেছে এবং এ সংক্রান্ত আইন তাদের কাজ আরো সহজ করেছে। তিনি জানান, দাতারা কয়লা নীতির বিষয়টিও আলোচনায় তুলেছেন। অর্থমন্ত্রী বলেন, "আমরা জানিয়েছি এ বিষয়ে ওয়েবসাইটে পরামর্শ আহ্বান করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে আরো আলোচনা প্রয়োজন।" দাতারা সরকারের আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ডিএফআইডি যুক্তরাজ্যের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) ক্রিস অস্টিন বলেন, কর্মসংস্থান সৃষ্টি, আয় ও নাগরিকদের সামাজিক নিরাপত্তার বিষয়ে দাতাগোষ্ঠী দায়বদ্ধ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন