২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগার থেকে ঢাকার পথে বাবর

জিজ্ঞাসাবাদের জন্য ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিজ্ঞাসাবাদের জন্য ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বাবরকে নিয়ে গোয়েন্দা সংস্থা সিআইডি'র একটি দল সড়কপথে ঢাকা রওনা দিয়েছে বলে জানিয়েছেন জেলার রফিকুল কাদের। ঢাকায় সিআইডি'র সদর দপ্তরে সাবেক এই মন্ত্রীকে যৌথ জিজ্ঞাসাবাদ সেলে ১০ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম। গত ১ নভেম্বর বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালত। এর আগে অপর হাকিম ফজলুল বারীর আদালত ৩ অক্টোবর সিআইডি'র আবেদনের প্রেক্ষিতে বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। ২০০৪ সালের ১ অক্টোবর গভীর রাতে চট্টগ্রামের সংরক্ষিত সিইএফএল জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনকে প্রভাবিত করে মামলার তদন্ত অন্য খাতে প্রবাহিত করার অভিযোগ উঠে এসেছে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে। সরকারি তদন্ত দলের তিন সদস্য এ মামলায় ইতিমধ্যে সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানিতে বাবরের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১০৫৮ ঘ.