২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

জেলা শহরের মধ্যপাড়া থেকে একটি পিস্তল ও ছোরাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের মধ্যপাড়া থেকে একটি পিস্তল ও ছোরাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার বোর্ডার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দু'জন হলেন- ফরহাজুর রহমান পাপন (২২), কামরুল হোসেন (২৩)। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জয় সরকার বলেন, গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। এ ঘটনায় সদর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.