নরসিংদী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাত মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা আবার চালু হয়েছে।
শনিবার বিকাল থেকে এখানে সার উৎপাদন শুরু হয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি সিদ্ধান্তে চলতি বছরের এপ্রিল মাস থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রতিদিন এক হাজার থেকে ১২শ' মেট্রিক টন সার উৎপন্ন হয় এ কারখানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24