বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালো ব্যাজ ধারণ ও স্মরণ সভার মধ্য দিয়ে বাগেরহাটে শাঁখারীকাঠি গণহত্যা দিবস পালন করা হয়েছে।
শাঁখারীকাঠি বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি মোড়লগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত বধ্যভূমি চত্বরে শুক্রবার দুপুরে আয়োজন করা হয় স্মরণ সভা।
মুক্তিযুদ্ধের সময় শাঁখারীকাঠি গণহত্যার শিকার শহীদ নিরঞ্জন দাসের ভাই বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি মনোরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার শিকদার, কচুয়ার ইউএনও মুহা. আশরাফুল ইসলাম, নিমাই চন্দ্র দাস প্রমুখ।
মনোরঞ্জন দাস জানান, স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শাঁখারীকাঠি গণহত্যা দিবস পালন করা হলো।
১৯৭১ সালের ৫ নভেম্বর বিকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকাররা কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজার ঘিরে ফেলে।
তারা সেখানে উপস্থিত মানুষদের জড়ো করে বাছাই করে হিন্দু স
bdnews24