গোপালগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচলের দাবিতে ধর্মঘট ডেকেছে গোপালগঞ্জের বাস মালিকরা। ধর্মঘটের সমর্থনে তাদের অবরোধে গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন মোড়, হরিদাসপুর, নিমতলা, বেদগ্রাম, ঘোনাপাড়াসহ বিভিন্ন স্থানে বাস রেখে সড়কে অবরোধ সৃষ্টি করে ধর্মঘটীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভেড়ার হাটে ১০টি ব্যাটারিচালিত অটো রিকশা (ইজিবাইক) তারা ভাংচুর করে বলেপ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ধর্মঘটের কারণে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী অনেক বাস গোপালগঞ্জে আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছে নারী, শিশুসহ হাজার হাজার যাত্রী।
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট আহ্বান করেছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নসিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক চলাচল দুর্ঘটনার জন্য দায়ী বলে বাস মালিকদের দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএইচ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24