২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে বোমা বিস্ফোরণে দুজন আহত

রাজধানীর কমলাপুরে রেলওয়ে হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণে দুই নার্সারি শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুরে রেলওয়ে হাসপাতালের সামনে বোমা বিস্ফোরণে দুই নার্সারি শ্রমিক আহত হয়েছে। আহত আলী মিয়া (৬০) ও মো. আকরামকে (১৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ভেতরে রাধন গ্রিন গার্ডেন নামের নার্সারির শ্রমিকরা শাবল দিয়ে মাটিতে গর্ত করছিল। এ সময় হঠাৎ করে বিস্ফোরণ হলে শ্রমিক আলী মিয়া ও আকরাম আহত হয়। পরে নার্সারি মালিক সাদেকুর রহমান তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরিত বোমাটি ককটেল জাতীয় বোমা হবে বলে ধারণা করছে পুলিশ। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এলাকাটি নিরিবিলি হওয়ায় সন্ত্রাসীরা সম্ভবত বোমা লুকিয়ে রাখার জন্য নার্সারিকে বেছে নিয়েছিলো বলে জানায় পুলিশ। নার্সারিতে আরো বোমা আছে কিনা তা অনুসন্ধাণ করে দেখা হবে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এসএইচএ/কেএমএস/১৩৩১ ঘ.