২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি: প্রথম দিন অনুপস্থিত এক লাখ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে এক লাখ এক হাজার চারশ' ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 05:01 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে এক লাখ এক হাজার চারশ' ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অনুপস্থিত পরীক্ষার্থীর এ সংখ্যা মোট পরীক্ষার্থীর ছয় দশমিক ৬৭ শতাংশ। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মোট অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার পাঁচশ ১৯ জন। জেডিসিতে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার নয়শ' ৫৪ জন। সাত কার্যদিবসের এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এতে মোট পরীক্ষার্থী ১৫ লাখ পাঁচ হাজার তিনশ ৯১। এর মধ্যে সাত লাখ পাঁচ হাজার দুশ ৭২ জন ছাত্র এবং আট লাখ একশ ১৯ জন ছাত্রী অংশ নেওয়ার কথা ছিলো। বহিস্কার: আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শুধু কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ২১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীকে অবৈধভাবে সহযোগিতার দায়ে চট্টগ্রাম বোর্ডে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেডিসিতে ২১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আট সাধারণ শিক্ষাবোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে। মাদ্রাসা বোর্ড তাদের প্রশ্নপত্র তৈরি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচসি/পিডি/২২৪৮ ঘ.