সিরাজগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে বুধবার রাতে যানবাহন ছিনতাইকারী সন্দেহে চারজনকে আটক করেছে র্যাব।
এরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মিলন (২৫), পূর্বসিংড়া গ্রামের রহিদুল ইসলাম (২২), রইপাড়া গ্রামের মামুন (২৬) এবং নাটোরের বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের আলী হাসান (২৪)।
তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও ঘুমের বড়ি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
বৃহস্পতিবার সকালে তাদের সিরাজগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যার-১২-এর স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শহিদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক চারজন রাজশাহীর নন্দনগাতি থেকে পাবনা যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-জ-৫৫৪৩) ভাড়া করে।
ঈশ্বরদী পৌঁছার পর তারা জুসের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে মাইক্রোবাস চালককে অচেতন করে মাইক্রোবাসটি নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে চলে যায়।
রাত ১১টার দিকে তারা সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌঁছলে গোপন সংবাদ পেয়ে র্যাব তাদের আটক করে।
র্যাব কর্মকর্তা আরো বলেন, আটক চারজনই আন্তঃজেলা যানবাহন ছিনতাইকারী দলের সদস্য।
এ ঘটনায় মাইক্রোবাসের মালিক নাজমুল হোসেন ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.
bdnews24