২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপা হত্যাকাণ্ড: রনি ফের রিমান্ডে

ফরিদপুরে মধুখালীতে চাঁপা রানী ভৌমিক হত্যা মামলায় দেবাশীষ সাহা রনিকে দ্বিতীয় দফায় দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 01:19 PM

Updated : 26 Apr 2022, 01:34 AM

বৃহস্পতিবার ফরিদপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে রনিকে হাজির করে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিন হেফাজতে রাখার আবেদন জানায়।

শুনানি শেষে হাকিম মমিনূর হাসান দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার একই আদালত রনিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন সময় দিয়েছিলো।

বুধবার প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষ হয়।

মামলা তদন্তে রনিকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানান তিনি।

গত ২৬ অক্টোবর সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে বখাটেদের মটরসাইকেলের ধাক্কায় চাঁপা রানী ভৌমিক (৪৮) নিহত হন। তিনি ফরিদপুর চিনিকলের কর্মী ছিলেন।

চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দেবাশীষ সাহা রনি এবং তার সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রনি, তার বন্ধু ও স্বজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।