২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দারোয়ান খুন

ভাড়াটিয়া সেজে বাড়ির মালিকের কার্যালয়ে ঢুকে ডাকাতির পর দারোয়ানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াটিয়া সেজে বাড়ির মালিকের কার্যালয়ে ঢুকে ডাকাতির পর দারোয়ানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাসার পাঁচতলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩১)। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "কয়েকদিন আগে জাহাঙ্গীর আলম বাড়ির পাঁচতলা ভাড়া দেয়। ভাড়াটিয়া সেজে দুর্বৃত্তরা ২ নভেম্বর ওই ফ্ল্যাটে ওঠে। ধারণা করা হচ্ছে, দারোয়ান পরে তাদের চিনে ফেলায় তাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে হত্যা করা হয়।" জাহাঙ্গীরের হাত বাধা ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি। তিনি আরো জানান, বাড়িটির দোতলায় মালিক কবীর হোসেনের একটি অফিস রয়েছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে সিন্দুক ভেঙ্গে ৮০ হাজার টাকা লুট করে। জাহাঙ্গীরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/কেএমএস/১৫১৯ ঘ.