২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান রক্ষায় শপথ পড়িয়েছি'

দুই বিচারকের শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভকে অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, সংবিধান রক্ষার জন্য দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বিচারকের শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভকে অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, সংবিধান রক্ষার জন্য দুই বিচারপতিকে শপথ পড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে চার বিচারপতিকে শপথ পাঠ করানোর পর খাস কামরায় যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন মেনে চলতে এবং সংবিধান রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফরিদ আহমেদ, নজরুল ইসলাম তালুকদার, রুহুল কুদ্দুস বাবু ও মোহাম্মদ খসরুজ্জামান। এদের মধ্যে প্রথম দুজন স