২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের সহকারীদের লাঞ্ছনাকারীদের শাস্তি দাবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলমের কার্যালয়ে মঙ্গলবার যারা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ৪৭ জন ওয়ার্ড কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলমের কার্যালয়ে মঙ্গলবার যারা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ৪৭ জন ওয়ার্ড কাউন্সিলর। মঙ্গলবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতিতে সিসিসি'র ৪৭ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মঙ্গলবারের ঘটনাকে 'অপ্রীতিকর' ও 'দুঃখজনক' আখ্যায়িত করে এই 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সিসিসিতে নির্বাচিত ৫৫ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর থাকলেও প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনসহ বাকি আট ওয়ার্ড কাউন্সিলর বিবৃতিতে স্বাক্ষর করেননি। অবৈধ বিল বোর্ড উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিটি কর্পোরেশন কার্যালয়ে ছয় কর্মীকে মঙ্গলবার লাঞ্ছিত করেন চট্টগ্রাম আউটডোর অ্যাডভারটাইজিং ঔনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। কর্পোরেশন কার্যালয়ে মেয়রের কক্ষে প্রবেশের সময় অ্যাসোসিয়েশন নেতাদের বাধা দেওয়ায় এ ঘটনা ঘটান তারা। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন