২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল

সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 07:54 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন চার জন। তারা হলেন- ম. আব্দুর রহিম ভূইয়া, তাপস কুমার বিশ্বাস, সরদার ম. রাশেদ জাহাঙ্গীর ও এবিএম আলতাফ হোসেন। ১৯৭২ সালের ল' অফিসার্স অর্ডার এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বুধবার রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। এ চার জনই সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫৩ ঘ.