২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন বৈমানিকরা

হজ মৌসুমে আন্দোলনের জন্য বৈমানিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 10:37 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ মৌসুমে আন্দোলনের জন্য বৈমানিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুঃখপ্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বৈমানিক ধর্মঘটের কারণে ফ্লাইট সূচিতে জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। অন্যদিকে দাবি-দাওয়া বাস্তবায়নের প্রধানমন্ত্রীর আশ্বাস মিলেছে বলে জানিয়েছে বৈমানিকদের সংগঠন বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা)। বৈমানিকদের কর্মবিরতির কারণে মঙ্গলবার রাত থেকে রাষ্ট্রায়াত্ত সংস্থা বিমানের ফ্লাইটসূচি এলোমেলো হয়ে পড়ে। শুক্রবার পর্যন্ত বিমানের প্রায় ২০টি ফ্লাইট বাতিল করতে হয় এবং আরো প্রায় ২০টি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে ফেরার ঘোষণা দেন বৈমানিকরা। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম শনিবার জানিয়েছেন, এখন নির্ধারিত ফ্লাইটগুলো যথারীতি চলছে। কর্মবিরতির কারণে অন্য ফ্লাইট চলাচল বিঘি