২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কর্নেল তাহের স্মারক বক্তৃতা

বাংলাদেশে নির্জলা সত্য বলতে কিছু নেই। গণতন্ত্রের পথে যেতে সবসময়ই সত্য জানতে হবে। কিন্তু এ দেশের রাজনীতিবিদদের মধ্যে তা নেই। দু'টি দলের মধ্যে দেশ ও সত্য বিভক্ত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 07:22 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নির্জলা সত্য বলতে কিছু নেই। গণতন্ত্রের পথে যেতে সবসময়ই সত্য জানতে হবে। কিন্তু এ দেশের রাজনীতিবিদদের মধ্যে তা নেই। দু'টি দলের মধ্যে দেশ ও সত্য বিভক্ত হয়ে গেছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর মুসলিম ইন্সটিটিউটে সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত শহীদ কর্নেল তাহের বীর উত্তম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু'র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের কেন্দ্রীয় সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না, সিপিবি'র কেন্দ্রীয় সদস্য অর্থনীতিবিদ এমএম আকাশ, জাসদের স্থায়ী কমিটিরর সদস্য শিরীন আখতার, বাসদের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য রাজেকুজ্জামান রতন এবং কর্নেল তাহেরের ছেলে আবু কায়সার যীশু। অনুষ্ঠানে 'তাহেরের স্বপ্ন' শিরোনামে স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক কর্নেল তাহেরের ছোট ভাই অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন, কর্নেল তাহের এ দেশের লক্ষ কোটি মানুষের মুক্তি ও তাদের জন্য একটি সুখী সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। অন্যায় মৃত্যুকে আলিঙ্গন করে তিনি সেসব স্বপ্নকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন পরবর্তী প্রজন্মের মাঝে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, কর্নেল তাহেরের হত্যা জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। তাহেরের হত্যা ও বিচার প্রক্রিয়ার সত্যিকার তথ্য প্রকাশ করা রাষ্ট্রীয় দায়িত্ব। কর্নেল তাহেরের অগ্রসর হওয়ার পথে কিছুটা ভুল ছিল উল্লেখ করে অধ্যাপক এমএম আকাশ বলেন, কর্নেল তাহের পরিবর্তনের ট্রাডিশনাল পথে এগুলেও কৃষক-শ্রমিকরা এর সঙ্গে ছিল না। তিনি বলেন, সে সময়ের পরিবর্তনের সুবিধাভোগী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'মিস্টিরিয়াস মানুষ' ছিলেন। জিয়া সবসময়ই সবার কাছ থেকে সুবিধা নিয়েছেন। সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি অভীক ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/০১১২ ঘ.