২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে

ভাড়া বাড়ানোর দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে স্পিডবোট মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 04:48 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

মাদারীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া বাড়ানোর দাবিতে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছে স্পিডবোট মালিক সমিতি। বুধবার সকাল ১০টায় স্পিডবোট চালকরা যাত্রীদের পদ্মা নদী পারাপার বন্ধ করে দেয়। তাদের দাবি, আগের ভাড়া ১১০ টাকার পরিবর্তে এখন ১২০ টাকা করতে হবে। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে নদীতে নাব্যতা সঙ্কট ও চর পড়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে পাড়ি দিতে হচ্ছে। এ জন্য চালকরা ১০ টাকা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন।" তিনি জানান, ভাড়া না বাড়ানো পর্যন্ত স্পিডবোট না চালানোর সিদ্ধান্ত হয়েছে। স