২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ফুড ব্যাংকের মজুদ ১০ লাখ টন করার দাবি

সার্ক ফুড ব্যাংকের মজুদ ১০ টন করাসহ দক্ষিণ এশিয়ার মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে ঢাকায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক ফুড ব্যাংকের মজুদ ১০ টন করাসহ দক্ষিণ এশিয়ার মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে ঢাকায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। ঢাকায় সার্ক ফুড ব্যাংকের চতুর্থ বোর্ড সভা চলার সময়ই বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। কৃষি রিপোর্টার্স ফোরাম, ইক্যুইটিবিডি, কৃষক ফেডারেশন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, নাগরিক উদ্যোগ, মিডিয়া ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং সাউথ এশিয়ান এলায়েন্স ফর পোভার্টি ইরাডিকেশন (সাপি) যৌথভাবে এ কর্মসূচি পালন করে। ২০০৮ সালে সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তখন এ ব্যাংকে মজুদের পরিমাণ নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন। এবার বাংলাদেশ তা বাড়িয়ে ৪ লাখ টন করার প্রস্তাব করেছে। সংগঠনগুলো দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে বড় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সার্ক ফুড ব্যাংকের খাদ্যশস্য সহজে ছাড়ের ব্যবস্থা করার দাবিও জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭২০ ঘ.