২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় সাবেক আনসার কমান্ডার নিহত

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসচাপায় এক সাবেক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

নরসিংদী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় বাসচাপায় এক সাবেক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে। এরপর পালাতে গিয়ে গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগলে চালকসহ সাতজন আহত হয়। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার জামতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর (৮০) উপজেলার জামতলা গ্রামের বাসিন্দা। বাসটির চালক বোরহানসহ (২৭) আহত সাতজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর থানার উপ-পরিদর্শক বদরুল আলম বলেন, আলী আকবর বাইসাইকেলে বাড়ি থেকে ইটাখোলা মোড়ে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে মনোহরদীগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৩ ঘ.