২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুতবিচার এড়াতে 'সময়ক্ষেপণ'

ময়মনসিংহের ধোবাউড়ার তিন খুনের মামলাটি দ্রুত বিচার আদালত থেকে ফেরত নিতে আসামি পক্ষ কৌশলে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছে মামলার বাদি পক্ষ। প্রকাশ বিশ্বাসের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

প্রকাশ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ধোবাউড়ার তিন খুনের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ফেরত নিতে আসামি পক্ষ কৌশলে কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছে মামলার বাদি পক্ষ। বাদির আশঙ্কা, মামলাটি ময়মনসিংহের আদালতে ফেরত গেলে তিনি সুবিচার পাবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা যায়, হাইকোর্টের একটি আদেশ পাঁচ মাসেও সংশ্লিষ্ট দপ্তর থেকে বিচারিক আদালতে না পৌঁছানোয় ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতে মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিরোধপূর্ণ জমিতে ধান বুনতে গেলে ২০০৬ সালের ২২ জানুয়ারি ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামের হরিদাস সূত্রধর, নিরঞ্জন সূত্রধর ও বিমল সূত্রধরকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আহত হয় ওই কৃষক পরিবারের আরো পাঁচ আত্মীয়। হত্যাকাণ্ডের পর হরিদাস ও নিরঞ্জনের ভাইপো এবং বিমলের ভাই শ্যামল সূত্রধর স্থানীয় যুবদল নেতা মোতাহার হোসেন প্রদীপসহ ১৬ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেন। ২০০৬ সালের ৮ জুন অভিযোগপত্র দাখিলের পর ময়মনসিংহের আদালতে বিচার কাজ শুরু হয়। প্রায় দুই বছরেও বিচার কাজে অগ্রগতি না হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা ২০০৮ সালের ২৮ মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতে মামলাটি স্থানান্তর করে। বিচারের এক পর্যায়ে আসামিপক্ষ মামলাটির বিচার কাজ দ্রুত বিচার আদালতের সময়সীমার বাধ্যবাধকতা দেখিয়ে ঢাকার আদালতে এটি চলতে পারে না বলে হাইকোর্টে একটি আবেদন করে। বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া এবং জেবিএম হাসানের বেঞ্চ আবেদনটির ওপর শুনানিগ্রহণ শেষে গত ১২ মে আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী দ্রুত বিচার আদালতকে জানিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী একেএম ফজলুল হক খান ফরিদ দ্রুত বিচার আদালতে একটি আইনজীবী সনদপত্রের মাধ্যমে জানান, হাইকোর্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারককে আইনে নির্ধারিত বিচারের সময়সীমা (সর্বোচ্চ ১৩৫ কার্যদিবস) পার হয়ে গেছে কি না