২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরজুড়ে পাড়াগাঁয়ের প্রতিচ্ছবি

সংস্কারের অভাবে সিলেট নগরীর প্রায় সব সড়কই এখন বেহাল। খানাখন্দে ভরা রাস্তায় চরমে উঠেছে জনদুর্ভোগ। ওদিকে সিটি কর্পোরেশন বলছে, তহবিল না থাকায় সংস্কার করা যাচ্ছে না। মঞ্জুর আহমদ এর প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 05:48 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের অভাবে সিলেট নগরীর প্রায় সব সড়কই এখন বেহাল। 'খানাখন্দে ভরা' এসব রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ফলে চরমে উঠেছে জনদুর্ভোগ। সিটি কর্পোরেশন বলছে, তহবিল না থাকায় সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে না। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে, রক্ষণাবেক্ষণ খাতে কোনো বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না। নগর সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, স