২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ ফজিলাতুন্নেসাকে নিয়ে ওয়েবসাইট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ তুলে ধরতে বঙ্গমাতা নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ তুলে ধরতে বঙ্গমাতা নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই ওয়েবসাইট উদ্বোধন করেন। বঙ্গমাতা পরিষদের এই ওয়েবসাইটের ঠিকানা হলো www.bangamata.com। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ওয়েবসাইটটি উদ্বোধন করে বলেন, "বঙ্গবন্ধুর পাশে ছিলেন ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতাই আওয়ামী লীগকে প্রয়োজনীয় নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছিলেন।" রাষ্ট্রপতি বঙ্গমাতা ওয়েবসাইট গঠনের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, বঙ্গমাতা পরিষদের সভাপতি অধ্যক্ষ রাজিয়া মতিন চৌধুরী, উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৬ঘ.