২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র কারবারিদের সঙ্গে গোলাগুলি, গ্রেপ্তার ২

মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় র‌্যাবের সঙ্গে অস্ত্র কারাবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

মেহেরপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় র‌্যাবের সঙ্গে অস্ত্র কারাবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব। আটককৃতরা হলেন- আশরাফুল ইসলাম ওরফে জহির (৩৮) ও তার সহযোগী আনিসুর রহমান (৩৬)। র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর আহসানউল কবির সাংবাদিকদের জানান, অস্ত্রের ক্রেতা সেজে ঢাকা থেকে র‌্যাব সদস্যরা মেহেরপুর শহরের পেয়াদা পাড়ায় জহিরের বাড়িতে যায়। এক পর্যায়ে জহির বুঝতে পারে ক্রেতারা র‌্যাব সদস্য। এ সময় তিনি র‌্যাবকে লক্ষ্য করে গুলি করেন। র‌্যাবের পাল্টা গুলিতে আহত হন জহির। র‌্যাব কর্মকর্তা জানান, জহিরুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) শেখ জাহিদুল ইসলাম ও র‌্যাব-১ এর সিনিয়র এএসপি আবুল হোসেনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.