ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি-দাওয়া নিয়ে পাইলটদের সংবাদ সম্মেলনের সমালোচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলেছে, পাইলটরা বিমানের কর্মকর্তা-কর্মচারীদের 'উস্কে দেওয়ার' চেষ্টা করছেন।
পাঁচ দফা দাবিতে বুধবার করা পাইলটদের সংবাদ সম্মেলনে বেআইনি আখ্যায়িত করে বৃহস্পতিবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশের পতাকাবাহী এ বিমান সংস্থা।
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সংবাদ সম্মেলন করে পাঁচ দফা দাবি পূরণে বিমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়।
এ সময়ে দাবি পূরণ না হলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে বাপা সদস্যরা দায়িত্ব পালন করবে না বলেও ঘোষণা দেয়। আল্টিমেটামের সময় শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল ৫টায়।
এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "যখন ৪৫ হাজার হজযাত্রী পরিবহনের গুরু দায়িত্ব নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব কর্মী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, সে মুহূর্তে পাইলটদের এমন কর্মকাণ্ডে সবাই হতবাক হয়েছেন।
অযাচিত ও বেইআইনিভাবে সংবাদ সম্মেলন করে বিমানকে অচল করে দেওয়ার আল্টিমেটাম এয়ারলাইন্স তথা জাতীয় স্বার্থের পরিপন্থী।"
স
bdnews24