ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মহত্যার চেষ্টার পর রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়া জাপানী নাগরিকের মৃত্যু হয়েছে।
পুলিশ এ খবর দিয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় এ্যাপোলো হাসপাতাল থেকে কাজুকি উসাইয়ের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গুলশান থানার এস আই মো. কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ অক্টোবর বারিধারার মরিয়ম টাওয়ারের একটি ফ্ল্যাটে (অ্যাপার্টমেন্ট -১৩/এ, ১৮/১৩ ইউএন রোড) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই জাপানী মহিলা। পরে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় কাজুকির মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।
কাজুকির স্বামীর নাম মুসা ইব্রাহীম।
এ ব্যাপারে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩২০ ঘ.
bdnews24