২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা দূরপাল্লার বাস ফের চালু

একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস ফের চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস ফের চালু হয়েছে। বাস শ্রমিক ও মটর শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে সোমবার দূরপাল্লা বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে উভয়পক্ষের সমঝোতা বৈঠকের পর মঙ্গলবার সকাল ৬টার দিকে দূরপাল্লার বাসগুলো ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। আগেরদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা হামলা চালায়। এ ঘটনায় ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা প্রশাসকের অনুরোধে সোমবার রাত ১০টার দিকে উভয়পক্ষ আমার উপস্থিতিতে সমঝোতা বৈঠকে বসে।" বৈঠকে সমঝোতা হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। ওসি জানান, মঙ্গলবারও মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উভয়পক্ষের নেততারা কয়েক দফা বৈঠক করেন। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তারা প্রতিশ্র"তি দেন। শ্রমিকরা জানায়, মটর শ্রমিক ইউনিয়নের সদস্য বাসচালক সেলিম রোববার বিকালে হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল পরিবহনসহ ঢাকাগামী বেশ কয়েকটি বাসে বিনা ভাড়ায় ঢাকা যাওয়ার চেষ্টা করে। এতে দূরপাল্লার বাসের টিকিট মাস্টাররা তাকে বহনে অস্বীকৃতি জানালে সেলিমের সঙ্গে বাগবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এর জের ধরে বিকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মটর শ্রমিকরা টার্মিনালে আটক করে। খবর পেয়ে দূরপাল্লার বাস শ্রমিকরা টার্মিনাল থেকে বাসটি পরে ছাড়িয়ে নেয়। তারা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য শরিফুলকে মারধর করে বলেও অভিযোগ করে মটর শ্রমিকরা। সোমবার সকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই বাসে হামলা চালায় ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২৭ ঘ.