২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুচাষীদের লাগাতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার

দিনাজপুরের একটি হিমাগারে পঁচে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে ডাকা লাগাতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে চাষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

দিনাজপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের একটি হিমাগারে পঁচে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে ডাকা লাগাতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে চাষীরা। জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ শুরুর আগে চাষীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বৃহস্পতিবারের মধ্যে ক্ষতিপূরণ দেওয়াসহ প্রশাসনের আশ্বাস রাখা না হলে তারা আরো কঠোর কর্মসূচি দেবে বলে ঘোষণা দিয়েছে। ক্ষতিগ্রস্ত আলুচাষী সংগ্রাম পরিষদের সভাপতি তোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেহেতু বিষয়টি সুরাহার জন্য জেলা প্রশাসন দায়িত্ব নিয়েছে তাই অবরোধ কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো। প্রশাসনের উদ্যোগ ব্যর্থ হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। পরিষদের সহ-সভাপতি আজিজুল ইসলাম ও চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, চলতি বছরের এপ্রিলে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে অবস্থিত 'উত্তরা হিমাগার লিমিটেড' নামের একটি কোল্ড স্টোরেজে তারা আলু সংরক্ষণ করেন। কিন্তু ১৫ দিনের মধ্যেই প্রায় ১৫ হাজার বস্তা আলু স