ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সোমবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি পুকুরের পাড় থেকে সুলতান মাহমুদ লাবলু (২০) নামের এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাবলুর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম পায়ে আঘাতে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে।
লাবলুর মা সামসুন্নাহারের বরাত দিয়ে শাহ আলম জানান, রোববার রাত ১২টার দিকে একটি ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায়।
পুলিশ জানায়, লাবলুর বাবা মালেক মৃধা অনেক আগে মারা গেছেন। মালেক মৃধার দ্বিতীয় স্ত্রী সামসুন্নাহার। প্রথম স্ত্রী সন্তানদের সঙ্গে দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে।
এসআই শাহ আলম আরো জানান, সম্পত্তির এই বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটতে পারে পারে বলে সামসুন্নাহার দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24