২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য খালাস তিন দিনে শেষ করতে চায় বন্দর কর্তৃপক্ষ

সেনাবাহিনী মোতায়েনের পর কাজে গতি এসেছে জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেছে, বন্দরে প্রতি জাহাজের পণ্য খালাস তিন দিনে নামিয়ে আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী মোতায়েনের পর কাজে গতি এসেছে জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলেছে, বন্দরে প্রতি জাহাজের পণ্য খালাস তিন দিনে নামিয়ে আনা হচ্ছে। দেশের বৃহত্তম বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বন্দর ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বন্দর সচিব ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনী মোতায়েনের পর থেকে বন্দরের সার্বিক পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে কন্টেইনার জাহাজকে পণ্য খালাস করতে আড়াই থেকে তিন দিন সময় লাগবে।" বর্তমানে প্রতিটি কন্টেইনার জাহাজ থেকে পণ্য খালাসে চার থেকে সাড়ে চার দিন লাগছে। ডক বন্দর শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটরদের দ্বন্দ্বের জের ধরে সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্দরের ১২টি জেটিতে পণ্য খালাস বন্ধ রাখে শ্রমিকরা। এরপর বুধবার আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় বন্দরে সেনা মোতায়েন করা হয়। বন্দর নিরাপত্তা সেলের সমন্বয়কারী মেজর শাহরিয়ার মোর্শেদ বলেন, "বন্দরের ১৩টি নির্দিষ্ট জায়গায় সেনাবাহিনী বিভিন্ন কাজের তদারকি করছে। সেইসঙ্গে ছয়টি ভ্রাম্যমাণ দল নিরাপত্তা মনিটরিং করছে।" সেনাবাহিনীর সঙ্গে পুলিশ ও র‌্যাব কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, বন্দরে কেউ যেন কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে সেজন্য সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে প্রকৃত শ্রমিকরা নির্বিঘে