২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় টিভির দোকানে বিস্ফোরণ, কর্মচারী আহত

রাজধানীর পূর্বাংশের কদমতলীতে একটি টিভির দোকানে বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্বাংশের কদমতলীতে একটি টিভির দোকানে বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছেন। রোববার সকালে নূর মার্কেটের ওই দোকানে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে ওই বিস্ফোরণের কারণ কী- তা জানাতে পারেনি পুলিশ। আহত মো. হোসেন (২৬) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পুরো শরীর ঝলসে গেছে। কদমতলী থানার উপপরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে নূর মার্কেটের 'ফ্যমেলী নীড অ্যান্ড নেটওয়ার্কিং কোম্পানি' নামের ওই দোকানে বিস্ফোরণ ঘটে। হোসেন দোকান খোলার পরপরই এ বিষ্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে দোকানের বেশ কয়েকটি টেলিভিশন ছাড়াও শাটার এবং পাশের দোকানের গ্লাস ভেঙে পড়ে। ওই দোকানের নিচে পানির রিজার্ভ ট্যাংক রয়েছে। পাশ দিয়ে গ্যাস পাইপ লাইনও গেছে বলে পুলিশ কর্মকর্তা আনিস বলেন। তিনি বলেন, " সেখানে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। অবস্থা দেখে মনে হয়েছে, দোকানের ভেতরে জমা হওয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬১২ ঘ.