মানিকগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের একটি সিএনজি স্টেশন থেকে এক বাসের সহকারীর লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত সেলিম মিয়া (২২) জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মানিকগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তানগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
সদর থানার ওসি মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার ভাটবাউরের গুডলাক সিএনজি স্টেশনের চালাঘর থেকে রোববার সকাল ১০টার দিকে সেলিমের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সিএনজি স্টেশনটির এক কর্মচারী সকালে চালাঘরের সামনের বেঞ্চে সেলিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সেলিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৪৩ ঘ.
bdnews24