২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ ক্যাম্পাসে রংবেরংয়ের ওড়াউড়ি

ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হচ্ছে প্রজাপতির অভয়ারণ্য হিসেবে। দেশে সনাক্ত ২০০ প্রজাতির প্রজাপতির মধ্যে ১২০টি পাখা মেলছে সুবজ এ ক্যাম্পাসে। প্রকৃতির রং বৈচিত্র্যের এই খবর জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 07:22 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রঙিন ডানা মেলে উড়ছে নানা রঙের প্রজাপতি। এ যেন স্বপ্নলোকের ছবি। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন রাজত্ব রঙ বাহারি হাজারো প্রজাপতির। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও গবেষকের উদ্যোগেই ক্যাম্পাসে সম্ভব হয়ে উঠেছে প্রজাপতির এমন রঙবিলাস। তারই গবেষণায় প্রজাপতির মোট ১০২টি প্রজাতি সনাক্ত হয়েছে ক্যাম্পাসে। প্রাণিবিদ্যা বিভাগের ছাদে ও এর সামনের বাগানে তৈরি করা হয়েছে 'প্রজাপতি ঘর'। এখানে কৃত্রিম প্রজনন ঘটিয়ে অবমুক্ত করা হচ্ছে প্রজাপতি। বাগানেও দেখা গেল এদের দৃষ্টিনন্দন উড়াউড়ি। বিভাগেরই সহযোগী অধ্যাপক মো. মনোয়ার হোসেন গত ১৪ বছর ধরে প্রজাপতি নিয়ে গবেষণা করছেন। প্রজাপতির একটি খামার গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে তার। মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগের কীটতত্ত্ব শাখার অধীনে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্লেইন টাইগার প্রজাতির প্রায় তিনশ প্রজাপতি ক্যাম্পাসে অবমুক্ত করা হয়েছে।" তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শফিক হায়দার চৌধুরীর সঙ্গে যৌথভাবে ও তার একক গবেষণায় এ পর্যন্ত প্রজাপতির মোট ১০২টি প্রজাতি সনাক্ত হয়েছে। ১৯৯৬ সালে অধ্যাপক ইসমাইল হোসেনের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম এ গবেষণার কাজ শুরু হয় বলে জানান তিনি। মনোয়ার হোসেন বলেন, "এ পর্যন্ত বাংলাদেশে প্রজাপতির প্রায় ২০০টি প্রজাতি সনাক্ত করা হয়েছে।" এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্লেইন টাইগার, কমন ক্রো, প্লাম জুডি, ডিঙ্গি বুশব্রাউন, কমন ডাফার, এপফ্লাই, পি ব্লু, টাইনি গ্রাস ব্লু, ওক ব্লু, কমন সেইলর, কমন রোজ, ব্লু মরমন, স্ট্রাইপড অ্যালব্যাট্রস, মটিলড ইমিগ্রান্ট, কমন গ্রাস ইয়েলো, স্ট্রাইপড পাইরট, মানকি পাজল, ব্লু প্যানসি, ও পেইন্টেড লেডি। তিনি জানান, এসবের মধ্যে স্ট্রাইপড পাইরট, মানকি পাজল, ব্লু প্যানসি, ও পেইন্টেড লেডি নামের চারটি প্রজাতি অতি স