বেনাপোল (যশোর), অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার আমতলা এলাকায় বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত আব্দুস সোবহানের (৩০) বাড়ি ঝিকরগাছা উপজেলার গদখালি শরীফপুরে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোবহান দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এনামুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোবহান মটর সাইকেল চালিয়ে সাতক্ষীরা থেকে নাভারনের দিকে আসছিলো। আমতলা এলাকায় সাতক্ষীরাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়।
সোবহান দুর্ঘটনাস্থলেই মারা যান। পুলিশ গাড়িটি আটক করেছে, তবে চালক পলাতক।
পুলিশ কর্মকর্তা এনামুল বলেন, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24