২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংগদুর জঙ্গলে অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম জঙ্গলে অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৮১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

রাঙামাটি, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম জঙ্গলে অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৮১ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা সদস্যরা। তিনটিলার কাঁঠালতলী এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি কাটা রাইফেল, একটি পাইপগান, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি চাইনিজ পিস্তল ও দুটি একনলা বন্দুক। এছাড়া চায়না পিস্তলের ১৪ রাউন্ড, দেশি বন্দুকের ৩৭ রাউন্ড, থ্রি নট থ্রি রাইফেলের ৩০ রাউন্ড গুলিও পাওয়া যায় সেখানে। লংগদু থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুই দল সেনা সদস্য তিনটিলার দুর্গম কাঁঠালতলী এলাকার গহীন জঙ্গলে অভিযান চালায়। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ কর্মকর্তা শাহাজাহান বলেন, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। তবে সেনা সদস্যরা সন্ত্রাসীদের অস্তানাটি ধ্বংস করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৪০ ঘ.