২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান পুনঃমুদ্রণ আগামী সপ্তাহে শুরু: আইনমন্ত্রী

পঞ্চম সংশোধনী বাতিলে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণ আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বাতিলে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণ আগামী সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "ড্রাফটের কাজ শেষে পুনঃমুদ্রণের জন্য আগামী সপ্তাহে সংবিধান ছাপাখানায় দেওয়া হবে।" আদালতের পঞ্চম সংশোধনী বাতিল রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের প্রতি গত ৩০ সেপ্টেম্বর নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আহ্বান জানান। গত ২ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিলের চূড়ান্ত রায় দেয়। নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা নির্বাচন কমিশন বাতিল করতে পারবে বলে বৃহস্পতিবার জানান শফিক আহমেদ। বাংলাদেশে তুরস্কের নতুন রাষ্ট্রদূত এম ভাকুর আর্কুল আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। গত ৫ অক্টোবর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও জানান, আদালতের রায়ের আলোকে সংবিধান পুনঃমুদ্রণের পর নিবন্ধিত সব রাজনৈতিক দলের গঠনতন্ত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। সে সময় সাখাওয়াত জানান, শুধু ধর্মভিত্তিক দল নয়, নিবন্ধিত সব দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না তা যাচাই-বাছাই করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচসি/পিডি/১৯৪৭ঘ.