২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জামায়াতের ৯ নেতাকর্মী দুই দিন রিমান্ডে

শেরপুরে জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের ভাইসহ গ্রেপ্তার ৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

শেরপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে জামায়াতে ইসলামী নেতা মো. কামারুজ্জামানের ভাইসহ গ্রেপ্তার ৯ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। বুধবার দুপুরে শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচার বিভাগীয় হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু তাদের দুই দিন হেফাজত মঞ্জুর করেন। সোমবার দিবাগত মধ্যরাতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত চেয়ে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত বুধবার আবেদনের শুনানির দিন ধার্য করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন- কামারুজ্জামানের বড় ভাই শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মো. কফিল উদ্দিন (৫৯), জামায়াত কর্মী শেরপুর শহরের খরমপুর মহল্লার জুয়েল (৪৬), ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মালিঝিকান্দা গ্রামের মো. নূরুন্নবী (৫০) ও সেক্রেটারি উপজেলা সদরের মো. আব্দুল হাকিম (৪২), শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহরের বাগরাকসা মহল্লার মো. আব্দুল জলিল (৫৮), জামায়াত সদস্য সদর উপজেলার টাংগারিয়াপাড়া গ্রামের মো. মোকাররম হোসেন (৩২), নালিতাবাড়ী উপজেলা জামায়াতের কর্মী দেবীকুড়া গ্রামের মোস্তাক ফারুক (৩৩), একই গ্রামের খায়রুল ইসলাম (৩০) ও শ্রীবরদী উপজেলা জামায়াতের সাবেক আমির পোড়াগড় গ্রামের মো. নূরুজ্জামান বাদল (৪০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৬ ঘ.