২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে উপসচিব ও এডিসি পদে রদবদল

প্রশাসনের উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ে বেশ কিছু কর্মকর্তার পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ে বেশ কিছু কর্মকর্তার পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত কয়েকটি আদেশ জারি করা হয়েছে। উপসচিবদের মধ্যে আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক অনল চন্দ্র দাসকে স্থানীয় সরকার বিভাগে, বাণিজ্য মন্ত্রণালয়ের আবু বক্কর সিদ্দিককে পানিসম্পদ মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন জামাল হোসাইনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাইয়ুম সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে প্রেষণে কর্মরত উপসচিব ইছাহাক মিয়াকে প্রত্যাহার করে পদায়নের সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসকের নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল ইসলাম মজুমদারকে চাঁদপুরে, সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের উপ-পরিচালক এসএম জাকির হোসেনকে সুনামগঞ্জে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফয়সাল শাহকে মৌলভীবাজারে এডিসি নিয়োগ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের এডিসি আবদুল মান্নানকে কুড়িগ্রামে এবং কুড়িগ্রামের এডিসি আবদুল খালেককে ঠাকুরগাঁওয়ের এডিসি হিসেবে বদলি করা হয়েছে। রেলওয়ে চট্টগ্রামের সহকারী পরিচালক (প্রেইড মার্কেটিং-১) নাহিদ হাসান খানকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সহকারী পরিচালক এবং রেলওয়ে চট্টগ্রামের সহকারী প্রকৌশলী (কার্য) আবু জাহিদ মোহাম্মদ মাসুদ পারভেজকে একই প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ আবদুল কাইয়ুমকে একই দপ্তরের অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহা. শিপলু জামানকে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস শাখার সহকারী প্রেস সচিব ও তথ্য কর্মকর্তা (ফিচার রাইটার) শাহ আলমকে তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩০৪ ঘ.