২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা আছে, নেই বাস্তবায়ন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৫ বছর আগে পরিকল্পনা নেওয়া হলেও সিটি কর্পোরেশ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় এখন পর্যন্ত তা বাস্তবায়নের কাজ শুরু হয়নি। মিঠুন চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত 'মাস্টার প্ল্যান' ১৫ বছরেও বাস্তবায়িত হয়নি। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি কর্পোরেশন আলাদা উদ্যোগ নিলেও সমন্বয়ের অভাবে তা কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্টদের বক্তব্যে স্পষ্ট। ফলে এখন টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নগরীর নিম্নাঞ্চল এবং উপকূলবর্তী এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নিুচাপের প্রভাবে মঙ্গলবার রাত থেকে টানা বর্ষণ ও জোয়ারে তলিয়ে যায় নগরীর নিচু এলাকাগুলো। পানি উঠে যায় ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জেও। জলাবদ্ধতা নিরসনের জন্য ১৯৯৫ সালে 'চিটাগং স্টর্ম ওয়াটার ড্রেনেজ অ্যান্ড ফ্লাড কন্ট্রোল মাস্টার প্ল্যান' তৈরি করা হয়। তা তৈরিতে পরামর্শ দিয়ে সহায়তা করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি)। তবে তা বাস্তবায়নের প্রথম পর্যায়ের কাজই শুরু হয়নি এখনো। ২০০৯ সালে গেজেট আকারে প্রকাশিত চট্টগ্রাম ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) অন্তর্ভুক্ত হয় ড্রেনেজ মাস্টার প্ল্যানটি। ইউএনডিপির পরামর্শক দলের সদস্য ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০০ সালের মধ্যেই ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রথম পর্যায়ের কাজ শেষ করার প্রস্তাব করা হয়েছিলো। তখন ব্যয় হতো ৮৮ কোটি টাকা। এখন এ কাজে দ্বিগুণ খরচ পড়বে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা ও সিডিএ'র মধ্যে সমন্বয়ের অভাবই এ প্ল্যান বাস্তবায়নের অন্তরায় হিসেবে দেখেছেন তিনি। আশরাফ বলেন, "প্রতি বছরই সিসিসি নগরীর খালগুলোতে পলি অপসারণের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে। অথচ সিডিএ'র সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নে কারো আগ্রহ নেই।" সিডিএ কর্মকর্তারা জানান, ড্রেনেজ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ে চাক্তাই খালের সমান্তরালে নগরীর ষোলশহরের ভূমি অফিস থেকে বহদ্দারহাট হয়ে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত একটি নতুন খাল খননের প্রস্তাব করা হয়েছে। প্ল্যানার্স ফোরাম ফর চিটাগং এর সম্মানিত সদস্য স্থপতি সুভাষ বড়