২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরে আটকা লঞ্চের যাত্রীরা নিরাপদে

চরে আটকে পড়া লঞ্চ কীর্তনখোলা-১ এর সব যাত্রী নিরাপদে বরিশালে পৌঁছেছে। তবে লঞ্চটি উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বরিশাল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরে আটকে পড়া লঞ্চ কীর্তনখোলা-১ এর সব যাত্রী নিরাপদে বরিশালে পৌঁছেছে। তবে লঞ্চটি উদ্ধার করা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চটি দিক হারিয়ে শুক্রবার ভোররাতে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার এক চরে উঠে যায়। লঞ্চের যাত্রীদের অন্য লঞ্চে উঠিয়ে দেওয়া হলে দুপুর ২টায় তারা বরিশাল পৌঁছে। কীর্তনখোলা-১ এর কর্মচারী তাপস মোবাইল টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাষানচর এলাকা অতিক্রমকালে প্রবল স্রোতের কারণে দিক ঠিক রাখতে না পেরে চালক কলমি লস্কর চরে লঞ্চটি উঠিয়ে দেন। স্রোত স্বাভাবিক হলে পুনরায় বরিশালের উদ্দেশে যাত্রার চেষ্টা করেও সফল না হওয়ায় বরিশাল থেকে দুটি লঞ্চ এনে যাত্রীদের তুলে দেওয়া হয়।" লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিলো বলে তাপস জানান। জোয়ার এলে লঞ্চটি নামানো যাবে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.